টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে অবৈধ ঘোষণা করে বৃহস্পতিবার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রলীগের একাংশ।
বুধবার বিকেলে নতুন কমিটির বিরুদ্ধে শ্লোগান দিয়ে তারা শহরে বিক্ষোভ মিছিল শেষে এই ঘোষণা দেয়।
নতুন কমিটির সাধারণ সম্পাদক শামিম আল মামুন জানান, বুধবার বিকেলে জেলা ছাত্রলীগের আগের কমিটির সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ রাজীবকে সভাপতি এবং একই কমিটির প্রচার সম্পাদক শামিম আল মামুনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নতুন কমিটিকে অস্বীকার করে কতিপয় ছাত্রনেতা শহরে মিছিল করে। পূর্ণাঙ্গ কমিটি হলে কারো কোন দ্বিমত থাকবেনা বলেও জানান শামিম।
আগের কমিটির যুগ্ম সম্পাদক মির্জা রানা এই কমিটি অবৈধ দাবি করে জানান, কমিটি বাতিলের দাবিতে আগামিকাল (বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল আহ্বান করেছি। তিনি আরও দাবি করেন সিনিয়র নেতাদের মূল্যায়ন না করে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে না জানিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
মিছিলে মির্জা রানাসহ সাবেক কমিটির সহসভাপতি মুস্তাফিজুর রহমান সোহেল, রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান