ঢাকা : চট্টগ্রাম মহানগর আ’লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির ভাগ্নে ওবায়দুল হক (৩৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর কলাবাগান থানার মাত্র ৩০০ গজ পূর্বে সেন্ট্রাল রোড গলিতে একদল দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
কলাবাগান থানার ওসি মো. ইকবাল তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে পৌনে ১টার দিকে মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। রাত আড়াইটায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে অরুপ রতন রায় নামে ওবায়েদের এক সহকর্মী হাসপাতালে আসেন। তিনি জানান, গুলিবিদ্ধ ওবায়দুর রহমান চট্টগ্রাম আ’লীগ নেতা নুরুল ইসলাম বিএসসির আপন ভাগ্নে। রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটিতে তার মামার মালিকানাধীন সানোয়ারা গ্রুপের কোয়ালিটি আইসক্রিম অফিসের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। অফিস শেষ করে রিকশাযোগে তিনি তার বাসায় ফিরছিলেন। ৫৭ নর্থ সার্কুলার রোডের ভুতের গলিতে ওবায়দুল হক বসবাস করতেন বলে তিনি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান