ঢাকা : সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ এবং পাটির মহাসচিব মোস্তফা জামাল হায়দার।
আজ গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এ শোক জানান।
শোকবাণীতে জাতীয় পার্টির নেতারা বলেন- ডা: আজিজুর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি অত্যন্ত সৎ এবং নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন।
মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর রূহের মাগফেরাত কামনা করেন তারা। একই সঙ্গে মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আজিজুর রহমান আজ সকাল সোয়া ১১টায় আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান