ঢাকা : রাজধানীর গুলিস্তান হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বিস্তারিক পরিচয় এখনো পাওয়া যায়নি। ওয়ারি থানার ডিউটি অফিসার সহকারি পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, গুলিস্তান হানিফ ফ্লাইওভারের উপরে উঠার সময় একটি গাড়ির চাপায় এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে আমি শুনেছি। তবে ঘটনাটি পল্টন থানায় হওয়ায় আমি বিস্তারিত খোঁজ নেইনি। পরে পল্টন থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার বলেন, এই সংবাদটি আমরা পাইনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান