ঢাকা : অর্থমন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের বেশ খানিকক্ষণ আগেই সেখানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। পরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধান বিচারপতি এস কে সিনহা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং বিশিষ্ট নাগরিকরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান