ঢাকা : রাজধানীর উত্তরায় অন্ত:সত্ত্বা এক নারী শ্লীলতাহানির শিকার হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো: জাহিদুল ইসলাম (২৮) এবং রুবেল (২৭)।
বুধবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
উত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, সিলেট থেকে ট্রেনযোগে এয়ারপোর্ট স্টেশনে নামার পর গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়ীর জন্য পথ চেয়ে দাড়িয়ে থাকেন ওই নারী। হঠাৎ একটি মাইক্রোবাস এসে তাকে কোথায় যাবেন জিজ্ঞেস করলে গাজীপুর যাওয়ার কথা বলেন। তারা তাকে গাজীপুর নেবেন বলে গাড়ীতে উঠায় । পরে উত্তরার ১৩ নম্বর সেক্টরে নিয়ে সেহরী খাওয়ায়। তারপরে আবার গাড়ী ছেড়ে গাজীপুরের দিকে না যেয়ে উল্টোপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে ওই নারী উল্টোপথে যাওয়ার কারণ জানতে চায়। ঠিক তখনই তারা তাকে ধর্ষণের উদ্দেশ্যে গায়ে হাত দেয়। কিন্তু ওই নারী অন্ত:সত্ত্বা বলে জানায় তাদের। এরকম কিছু না করার জন্য আকুতি করতে শুরু করে। এমতাবস্থায় উত্তরা মডেল থানার টহল পুলিশের একটি টিম তাদের সিগনাল দিয়ে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান