নারায়ণগঞ্জ : জেলার সদর উপজেলার ফতুল্লায় মেঘনা ডিপো সংলগ্ন ঋষিপাড়া বস্তিতে অন্তত ৪০টি ঘর আগুনে পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঋষিপাড়া বস্তিতে বেশিরভাগ ঘরে সংখ্যালঘু পরিবারের লোকজন বসবাস করে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। বাঁশের বেড়া দিয়ে তৈরি কাঁচা ও আধাপাকা ঘরে দ্রুত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা লোকজন ওই সময়ে বেশিরভাগ ঘুমন্ত অবস্থায় ছিল। আগুন লাগার পর দ্রুত তারা ঘর থেকে বের হলেও আসবাবপত্র কিছুই রক্ষা করতে পারেনি। আগুনে পুড়ে যায় বস্তির শংকর, বরুণ, বিশু, নারায়ণ, রবি, নিমাই, ববিতাসহ অন্তত ৪০ জনের বসত ঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কয়েকটি ঘর।
অগ্নিকা-ের পর প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে যান চলাচল বন্ধ ছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজ হোসেন জানান, তাদের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বেশিরভাগ ঘর পুড়ে গেছে। বাঁশের বেড়া দিয়ে ঘর তৈরি হওয়ায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত করে বলা যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান