ঢাকা : রাজধানীর সুত্রাপুর কবি নজরুল কলেজ এলাকায় ছিনতাইকারীর ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা এক যুবককে আটকের পর গণপিটুনী দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কবি নজরুল কলেজ এলাকায় জনৈক ব্যক্তির পথরোথ করে কয়েকজন সন্ত্রাসী ছিনতাই করার চেষ্টা করে। এসময় পাশের লোকজন দেখে এগিয়ে আসলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এক যুবককে আটকের পর গণপিটুনী দিয়ে পুলিশের সোপর্দ করে।
সুত্রাপুর থানার ডিউটি অফিসার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান