ঢাকা : আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে পুনরায় গ্রেফতার না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
শুক্রবার বাদ জুমা আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতারের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নুর হোসাইন কাশেমী এ ঘোষণা দেন।
হেফাজত নেতা বলেন, সরকার ইচ্ছে করেই লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়েছে। বাংলার মাটিতে কোনো নাস্তিক-মুরতাদদের ঠাই হবে না।
তারা বলেন, চলতি সংসদ অধিবেশনেই নাস্তিক-মুরতাদদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করে লফিতকে ফাঁসি দিতে হবে। অন্যথায় ইসলাম. ইমান ও রাসুলের সম্মান রক্ষার আমাদের এই আন্দোলন চলবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে হেফাজত নেতা এড. আব্দুর রকিব, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা ফজলুল করিম কাশেমী, মহিউদ্দিন একরাম, মতিউর রহমান গাজীপুরী ও মাওলানা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান