নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সাড়ে ৩ কোটি টাকা মূল্যের জমি দান করার ঘোষণা দিয়েছেন। তারাবো পৌরসভার মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী শুক্রবার বিকেলে রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য জমি চাইলে জনতার উপস্থিতিতে অ্যাড. তৈমূর জমি দান করেন।
তারাবো পৌরসভার মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী জানান, তারাবো পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও রাস্তা না থাকায় মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে জমি চাইলে তিনি রূপসী বকুল নগর হতে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে ক্যানেল পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য জমি দান করেন। অচিরেই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানান, আমার সাড়ে ৩ কোটি টাকার জমি দান করলে তারাবো পৌর এলাকার শত শত মানুষের উপকার হবে। এজন্য মেয়র শফিকুল ইসলাম চাওয়ার সঙ্গে সঙ্গে ওই জমি দিয়ে দেই। তিনি আরো বলেন, মানুষ চিরদিন বাঁচে না। তবে চিরদিন বেঁচে থাকার জন্য কর্মের প্রয়োজন। অ্যাড. তৈমূর তার মা বেগম রোকেয়া খন্দকারের নামে রাস্তা নির্মাণের জন্য এ জমি দান করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান