ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘কাউকে আগামী নির্বাচনে বাইরে রাখা হবে না।'খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আইন যদি কোনো বাধা না হয় তবে আপনি নির্বাচন করতে পারবেন।’
রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে রোববার বিকেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ সব কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশ্যে ১৪ দলের এই মুখপাত্র বলেন, ‘২০১৯ সালে নির্বাচন হবে। আপনি নির্বাচনে আসুন। আমরা ওই নির্বাচনে কাউকে বাইরে রাখতে চাই না।’
খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন,‘৯২ দিন আন্দোলন করে ব্যর্থ হয়ে খালেদা জিয়া আবিষ্কার করেছেন যে বোমাবাজি পুলিশ করেছে। কতখানি দেউলিয়া হলে এমন কথা বলেন একজন নেত্রী।’
‘তিনি কত হতাশা থেকে এ কথা বলছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কি কারণে তার এতো আক্রোশ? কারণ আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি ও সন্ত্রাস দমন করে যাচ্ছে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান