পাবনা: পাবনার চাটমোহর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম বাচ্চু (৪২) আর নেই।
শনিবার বিকেল সাড়ে চারটায় চাটমোহর পৌর সদরের চৌধুরীপাড়াস্থ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পিতার নাম মরহুম আব্দুর রাজ্জাক।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
শফিকুল ইসলাম দৈনিক নয়াদিগন্ত পত্রিকার চাটমোহর উপজেলা সংবাদদাতা, দৈনিক ইছামতির নিজস্ব প্রতিবেদক ও দৈনিক চলনবিলের বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করতেন।
তার মৃত্যুতে জেলার সকল উপজেলার সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সহকর্মীকে শেষবারের মতো দেখতে অনেকে তার বাড়িতে ছুটে যান। রাত দশটায় থানা জামে মসজিদে জানাযা নামাজ শেষে চৌধুরীপাড়া কবরস্থানে সাংবাদিক বাচ্চুকে দাফন করা হয়েছে।
এদিকে চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সম্পাদক সঞ্চিত সাহা কিংশুক চাটমোহরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিক বাচ্চুর মৃত্যুতে শোক জ্ঞাপন করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। এছাড়া চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে তিনদিন কালো ব্যাচ ধারণ, মঙ্গলবার বাদ আসর দোয়া মাহফিল ও ইফতার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান