ঢাকা : গাবতলীতে ট্রাকের ধাক্কায় রোকসানা আক্তার রিতা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক রিতার স্বামী মো. নাদিমও আহত হন।
রোববার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতার স্বামী নাদিম বলেন, আমি আমরা স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে গাবতলী থেকে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে আমরা ছিটকে পড়ে যাই। রাস্তায় পড়ে রিতা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমাদের বাসা মোহাম্মদপুরের বছিলা এলাকায়।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরির্দশ (এসআই) সেন্টু চন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান