ঢাকা : গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ঝুট ব্যাবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই মামলায় কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ডে। এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের চালক লুৎফর রহমানকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন রোববার তাদের রিমান্ড মঞ্জুর করেন। ডিবির এসআই টি এম এ মজিব জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
জানা গেছে, শনিবার দুপুরে যাত্রাবাড়ি এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যাবসায়ী নাজমুল ইসলাম ব্যাংক থেকে ১৯ লাখ টাকা নিয়ে ফিরছিলেন। পথে এসআই রফিকুল ও তার সঙ্গে থাকা মাইক্রোবাসের চালক লুৎফর রহমান ব্যবসায়ী নাজমুলের কাছে থেকে ডিবি পরিচয় দিয়ে ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানো চেষ্টা করে। এ সময় ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে এসআই রফিকুল তার পরিচয়পত্র (কাফরুল থানা পুলিশ) মাইক্রোবাসে ফেলে রেখেই পালিয়ে যায়। পরে ওই পরিচয়পত্রের সূত্রধরে ডিবি পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় ব্যবসায়ী নাজমুল ইসলাম যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান