মুন্সীগঞ্জ : ঈদের দিন মুন্সীগঞ্জে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার সকালের দিকে জেলার গজারিয়া উপজেলার হোসেন্দীহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গজারিয়া থানার উপরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার জানান, আগুনে ১৫টি দোকানে রাখা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কয়েকজন দোকানদান জানান, চাঁদ রাতের মধ্যরাত পর্যন্ত বেচা বিক্রির পর আমরা ঘরে ফিরি। সকালে ঈদের নামাজ শেষে দোকানে আসার আগেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান