ময়মনসিংহ: ত্রিশালে বিষাক্ত বাংলা মদ পানে মোতালেব (৩৮) ও সুখ লাল (৪৫) নামে ২ ব্যক্তি মারা গেছেন । বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদের পরদিন তারা মদ পান করেছিলেন। সেদিন প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে উঠলেও বুধবার পুনরায় অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এরপর বুধবার সন্ধ্যায় তারা মারা যান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান