রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের জান্নাতি আক্তার নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে নিজ বাড়ি ইছাখালী ফেরার পথে ৩-৪জন দুর্বৃত্ত জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার জান্নাতি আক্তারকে স্কুল গেট থেকে দুর্বৃত্তরা তুলে নেয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে স্কুলের বৃহস্পতিবারের হাজিরা খাতায় জান্নাতি আক্তারের উপস্থিতি নেই। স্কুল ১টায় ছুটি হলেও বিকেল সাড়ে ৩টার দিকে জান্নাতি আক্তার অপহৃত হয়।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এ ব্যাপারে জান্নাতি আক্তারের পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়েছে। তবে বিষয়টি প্রেম ঘটিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান