নওগাঁ : নওগাঁর ধামইরহাট উপজেলায় সাপের কামড়ে এক গুড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত গুড় ব্যবসায়ীর নাম আবুল হোসেন (৫৮)। তিনি ওই উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আবুল হোসেন প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১২টার দিকে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তাকে ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার বিকেলে নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান