ঢাকা: আন্তর্জাতিক যুদ্ধপরাধ মামলায় বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর রায় উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় সারাদেশে ৭৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এক ক্ষুদে বার্তায় জানান, বুধবার সকালের মধ্যে সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় মোট ৭৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। আর রাজধানী ঢাকায় মোতায়েনের জন্য ১০ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান