ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।
বৃহস্পতিবার রাতে নয়াগাঁও বাদশামিয়া স্কুলের পাশে ওই কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ওয়্যার হাউস ইন্সপেকটর মনির হোসেন জানান, খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, কারখানাটি বন্ধ থাকায় সেখানে কোনো লোকজন ছিল না।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান