ঢাকা : রাজধানীর কাফরুলে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত আব্দুস সালাম (২৬) খুন, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগের ৩০টি মামলার আসামি বলে দাবি পুলিশের।
রোববার মধ্যরাতে মিরপুর ১৩ নম্বর সেকশনের কাছে আলী হোসেন রোডের বাইশটেক এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে বলে বলে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (কাফরুল জোন) জাকির হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “সালাম একটি ডাকাত দলের সর্দার। বাইশটেক এলাকায় তার দলের বৈঠকের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। তখন তারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে সালামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে ও এবং সালামের স্ত্রী রুবিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
রাজধানীর ভাষানটেকের বাসিন্দা সালাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলেও জানান সহকারী কমিশনার জাকির।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান