ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনিযুক্ত মেয়র আনিসুল হককে মোবাইল ফোনে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম এস এ নাহিদ হ্যাপি। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর তেজগাঁওয় এফডিসির গেটের সামনে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন, র্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব-২’র অধিনায়ক (সিও) লে. কর্নেল মাসুদুর রহমান নাহিদকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান