ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের নার্সিং কলেজের পাশ থেকে একটি ফেলে রাখা লাগেজের ভেতর থেকে এলাকার মানুষের খবরের ভিত্তিতে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শাহবাগ পুলিশ রাত ১টা ৩০ মিনিটের দিকে লাশ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক মইনুল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে একটি কালো লাগেজ দেখতে পায় পুলিশ। তার ভেতর আট-নয় বছরের একটি ছেলে শিশুর লাশ পাওয়া গেছে।
লাশের শরীরে আয়রনের ছ্যাঁকা দেওয়ার চিহ্ন দেখে পুলিশ অনুমান করছে, শিশুটি কোনো বাসায় কাজ করত। মারধর করায় মৃত্যু হলে ওই লাশ গুম করার উদ্দেশ্যে লাগেজে ভরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।
শিশুটির পরণে শুধু একটা হাফ প্যান্ট ছিল। তার লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান