গাজীপুর : রহস্যজনক ভাবে অপহরণের ৯ ঘণ্টা পর পুকুর থেকে আকাশ (০৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৯ টার দিকে জয়দেবপুর থানাধীন শিরিরচালা গ্রামের সামছু মিয়ার পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আকাশ নেত্রকোনা সদর থানার সাতপাই গ্রামের ছাদেক আলীর ছেলে। শিশু আকাশের পরিবার গাজীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় নুরু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১২ টার দিকে আকাশকে শ্রীপুর থানাধীন গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে অপহরণ করা হয়।
রাত ৯ টার দিকে জয়দেবপুর থানাধীন শিরিরচালা গ্রামের সামছু মিয়ার পুকুরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় হোতাপাড়া ফাঁড়ির পুলিশ রাত সাড়ে ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করে। পরে আকাশের পরিবার অপহৃত শিশুটির পরিচয় শনাক্ত করেন।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান