ঢাকা: ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামি ২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এর সভাপতিত্বে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হক, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান