ডেমরা: ডেমরায় যথাযথ মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষ্যে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ডেমরার সারুলিয়া ইউনিয়ন পরিষদ, ডগাইর দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসা, রুস্তম আলী উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ আওয়ামী ওলামালীগ, আওয়ামলীগ, যুবলীগসহ বিভিন্ন স্কুল-কলেজ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মিলাদ-দোয়া ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেন। এ সময় ১৫ আগষ্ট ও ২১ আগষ্টের গ্রেনেড হামলায় শাহদাৎ বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। শোক দিবসে সারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কাওসার আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত সপ্নকে বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান