ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল নয়াদিল্লী যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শুভ্রা মুখার্জীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে নয়াদিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
তিনি আরো জানান, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন।
প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী আগামীকাল বিকেলে দেশে ফিরবেন।
শুভ্রা মুখার্জি৭৪ বছর বয়সে আজ সকালে নয়াদিল্লীর একটি হাসপাতালে পরলোকগমন করেছেন।
ভারতের রাষ্ট্রপতির সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ফার্স্ট লেডি শ্রীমতি শুভ্রা মুখার্জি আজ সকালে (১৮ আগস্ট, ২০১৫) পরলোকগমন করেছেন। তিনি স্থানীয় সময় সকাল ১০ টা ৫১ মিনিটে স্বর্গধামে যাত্রা করেন।
শুভ্রা মুখার্জি শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন এবং প্রায় পক্ষকাল আগে হৃদরোগে আক্রান্ত হন। তিনি দিল্লীতে আর্মি (রিসার্চ এন্ড রেফারেল) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান