ঢাকা : রাজধানীর দক্ষিণখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সদস্য মো. সিফাতকে(১৯) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫)।
বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।
আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণখানের তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, তিনটি চাকু ও সংগঠনের লিফলেট উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘সিফাতকে দক্ষিণখান থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান