মানিকগঞ্জ : চলে গেলেন মানিকগঞ্জের একমাত্র ভাষা সৈনিক ওয়াজ উদ্দিন মাষ্টার।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে---রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
নবম শ্রেণির ছাত্রবস্থায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৪৯ সালে মিছিল করার অপরাধে জেল খেটেছিলেন এই ভাষা সৈনিক। ধারণা করা হয় ভাষা আন্দোলনে এত আগে কারো জেলে যাওয়া এটাই প্রথম।
বার্ধক্যজনিত কারণে ওয়াজ উদ্দিন মাষ্টার দীর্ঘ দিন ধরে বাক রুদ্ধ ছিলেন। স্ত্রী, সাত ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন। শুক্রবার বাদ জুম্মা নিজ বাড়িতে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান