ঢাকা : বিমানবন্দর থানার আশকোনায় হজ ক্যাম্পে সৌদি যাওয়ার উদ্দেশে অবস্থান করা এক হজযাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে মোখলেসুর রহমান ওরফে করণ বক্স (৭০) নামে ওই হজযাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তিনি জয়পুরহাট থেকে এসেছেন। আগামি রোববার বিকেলে সৌদি যাওয়ার তার ফ্লাইট বরে জানা গেছে ।
হজ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নাভেদ ইউসূফ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, ক্যাম্পের পঞ্চম তলায় থাকা মোখলেসুর রহমানের শরীর খুব দুর্বল হয়ে পড়ে এবং রক্তচাপ দেখা দেওয়া তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তার ভাই মোসলেম উদ্দিন জানান, শুক্রবার তারা ক্যাম্পে আসেন। রোববার বিকালে ফ্লাইট। এখন সুস্থ হয়ে হজে যেতে পারবেন কিনা এ নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান