ঢাকা: গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোয় ব্যবসা ও বিনিয়োগসহ সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আর এতে সাধারণ গ্রাহকরাও ভোগান্তিতে পড়বে বলে মনে করেন তিনি।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রওশন এ মন্তব্য মন্তব্য করেন।
তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সব ধরনের উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। ফলে উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হবেন। এ ঝুঁকি নিয়ে অনেকেই বিনিয়োগে আসতে চাইবেন না। ফলে নিরুৎসাহিত হবে বেসরকারি খাত।
সেকারণে, সরকারকে সার্বিক দিক বিবেচনা করে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানান তিনি। সেই সঙ্গে জ্বালানি তেলের দাম কমিয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রাখারও দাবি করেন রওশন এরশাদ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান