ঢাকা : রাজধানীতে সুশান্ত রায় (৩৫) নামের এক ব্র্যাক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পটুয়াখালী সদরের এরিয়া ম্যানেজার।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান নিকেতনের ব্র্যাক প্রশিক্ষণ কেন্দ্রের ষষ্ঠতলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুশান্ত খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আমুরউরিয়া গ্রামের রণজিৎ রায়ের ছেলে।
গুলশান থানার এসআই মোহাম্মদ আলী হাসান জানান, গত ১৬ মে তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় আসেন। দুপুরে অফিসে চেকার চেক করার সময় রুম ভেতর থেকে বন্ধ পায়। গলায় রশি দেয়া অবস্থায় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্র্যাকের ম্যানেজার সুমন কুমার বাগচী জানান, নিহত সুশান্ত পটুয়াখালী সদরের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় এসেছিলেন। কিন্তু কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান