সৌদি আরব: হজ পালনে সৌদি আরবে গিয়ে চলতি বছর এ পর্যন্ত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের আইটি বিভাগ মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। ১৮ জন বাংলাদেশির মধ্যে ১৫ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। এদের মধ্যে মক্কায় ১২ জন আর মদিনায় ৬ জন মারা যান।
মৃতরা হলেন- জামালপুর জেলার মো. জহরুল হক (৬১), ময়মনসিংহ জেলার মো. আব্দুল জলিল (৮৭), ঢাকার রমনা এলাকার বাহরুল হোসাইন (৬৯), কুমিল্লা জেলার মো. সোহেল আহমেদ (৩৬), মাদারীপুর জেলার মো. হামেদ হাওলাদার (৬৬) , ঢাকা জেলার বদিউজ্জামান (৬২), কিশোরগঞ্জ জেলার মো. আব্দুল আসেন (৬৯), বগুড়া জেলার মনিকা মুস্তারি আরজু (৪৩), নরসিংদী জেলার আব্দুর রহমান মিয়া (৬৫), চট্টগ্রাম জেলার লায়লা বেগম (৭২), গাইবান্ধা জেলার মোসাম্মৎ মারুফা শায়লা (৩৭), নওগাঁ জেলার মোহাম্মদ আফজাল হোসেন (৭৯), যশোর জেলার মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭), কুমিল্লা জেলার মোহাম্মদ গাজী রহমান (৭৭), শেরপুর জেলার মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯), দিনাজপুর জেলার মোহাম্মদ আমবার আলী (৫২), ঢাকার শাহজাহানপুরেরমীর লিয়াকত আলী (৬১) ও কুমিল্লা জেলার সফিকুল ইসলাম (৬৫)।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান