বাংলার খবর২৪.কম:
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ১২ অক্টোবর ধার্য করেন।
২০১৩ সালের ৬ মার্চ পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
একই বছরের ১৯ মার্চে ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।
এ মামলায় অন্য আসামিরা হলেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, যুগ্ম মহাসচিব আমান, বরকতউল্লা বুলু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদসহ ৪১ জন
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান