ঢাকা: সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ওরফে কোকোকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
২০০৮ সালের গুলশান থানায় একটি হত্যা চেষ্টার মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
ধানমণ্ডি থানার পুলিশ ওয়ারেন্ট মূলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে শনিবার সিএমএম আদালতে পাঠায়। আদালতে তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ।
এদিকে, জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনা হুম্মাম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান