ঢাকা: রাজধানীর রমনায় মুখ্য সচিব আবুল কালাম আজাদের গানম্যান অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তার নাম লুৎফর রহমান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রমনা থানার এএসআই আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রমনা থানার একটি গাড়িতে লুৎফর রহমান নামের এক কনস্টেবলকে অচেতন অবস্থায় দেখে তাকে ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। তিনি মুখ্য সচিব আবুল কালাম আজাদের গানম্যান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান