অবৈধভাবে সাগরপথে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দেয়ার সময় ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় উদ্ধার ৪৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৭ জনকে দেশে ফিরিয়ে আনা হবে।
আগামী ১৭ তারিখে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)এর মধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি লেবার কাউন্সেলর আশরাফুল আলম।
তিনি বলেন, এই ২৭ জনের বাইরে যারা আছেন তারা লিবিয়ার বৈধ শ্রমিক। তাই তাদের সেখানেই পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তারাও এখনো দেশে ফিরতে চান না। তবে তারা এখন লিবিয়ার কারাগারে রয়েছেন। লিবিয়ার আইন অনুযায়ী ছয় মাস কারাভোগের পর তারা কাজে যোগ দিতে পারবেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান