ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে ছাত্রশিবিরের সদস্য সন্দেহে রেটিনা কোচিং সেন্টারের ৪২ শিক্ষার্থীকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল পাঁচটার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের ১২ তলার স্কাই রেস্টুরেন্ট থেকে এদের আটক করা হয়। সায়েন্স ইয়ুথ ক্লাব তেজগাঁও ডিভিশন আয়োজিত ‘ক্যারিয়ার লাইফ লাইন প্রোগ্রাম’ নামে এক অনুষ্ঠানে অংশ নিতে এই রেস্টুরেন্টে এসেছিলেন এসব শিক্ষার্থী। আটকৃতদের বেশির ভাগ রেটিনা কোচিং সেন্টারের শিক্ষার্থী বলে জানা গেছ্ েঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, রেটিনা কোচিংয়ের সাজেশন, লিফলেট ও ভর্তি ফরম উদ্ধার করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান