ঢাকা : ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টা ১৩ মিনিটে শীর্ষ নিউজে প্রকাশিত “'হিন্দু মেয়ে ধর্ষণ এখন ক্ষমতাসীনদের মৌলিক অধিকার'” শিরোনামের নিউজটির প্রতিবাদ জানিয়েছে জাগো হিন্দু পরিষদ।
বিবৃতিতে জাগো হিন্দু পরিষদের সভাপতি রঞ্জিত দাস বলেন, “'হিন্দু মেয়ে ধর্ষণ এখন ক্ষমতাসীনদের মৌলিক অধিকার'” শিরোনামে একটি নিউজ পরিবেশন করা হয়েছে। আমরা জাগো হিন্দু পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধনে এধরনের কোন কথা আমাদের পক্ষ থেকে বলা হয়নি এবং আপনাদের অনলাইন নিউজে এ ধরনের শিরোনামের প্রতি আমাদের আপত্তি রয়েছে।
এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা মনোরঞ্জন ঘোষালও টেলিফোন করে শীর্ষ নিউজকে বলেন, ‘আমার বক্তৃতায় এ ধরণের কোনো কথা আমি বলি নাই।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান