ঢাকা: রাজধানীর উত্তরায় বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে পড়ে মেহেরুন নেছা মেহেরা (১৫) নামে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
আহত মেহেরার বাবার নাম নুর মোহাম্মদ। চাঁদপুর মতলব উপজেলায় তাদের বাড়ি। রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের আহলিয়া এলাকায় তারা থাকেন।
তার ভাই আরিফুল ইসলাম বলেন, মেহেরা উত্তরা কিশলয় একাডেমির ১০ শ্রেণীর ছাত্রী। অন্যান্য দিনের মতো শনিবার দুপুর ১২টার দিকে সে বিদ্যালয়ে যায়। বিকেল ৪টায় ছুটির সময় তৃতীয় তলা থেকে পা পিছলে নীচে পড়ে গুরুতর আহত হন। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মসিউর বলেন, আহত মেহেরাকে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে (ইওটি) চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান