শেরপুর : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এক্ষেত্রে তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে রাখা উচিত।
সোমবার দুপুরে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে টিআইবি আয়োজিত স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজ যেই হোক না কেন আইনের চোখে সবাই সমান। সরকারী দল বা বিরোধী দল বলতে কোন কথা নেই। দুর্নীতিকে কোন ভাবেই প্রশ্রয় দেয়া যাবে না।
অনুষ্ঠানে সনাক সভাপতি সরকার গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
-
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান