ঢাকা : রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে দৈনিক বণিক বার্তা পত্রিকার বিপণণ বিভাগের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে খিলক্ষেতের বোর্ডগার্ড নামাপাড়া এলাকায় লেহাজ উদ্দিনের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের খালাতো ভাই ফয়সালসহ চারজনকে আটক করা হয়। আটক অন্যরা হলেন-রাকিব, রায়হান ও ফাহিম।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান