রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ডকে দুর্বৃত্তরা জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড মুরাদ মিয়া আহত হন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
সিকিউরিটি গার্ড মুরাদ মিয়া জানান, তিনি বরপা এলাকার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ২ জন দুর্বৃত্তকারী এসে বুথে নেটওয়ার্ক ও টাকা আছে কি না জিজ্ঞেস করে। দুর্বৃত্তদের কথা বার্তা ও গতিবিধি সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। এ সময় গার্ড মুরাদের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তদের সঙ্গে লড়াই করার পর মুরাদ মিয়ার বাম হাতে ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হন। পরে তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা তাদের হাতের ধারালো ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যায়। বুথ থেকে টাকা লুট করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বুথে থাকা সিসি ক্যামেরা থেকে দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান