পাবনা: পাবনায় জামাইয়ের ছুরিকাঘাতে আহত নুরজাহান ওরফে বর্ণা খাতুন (৫০) নামে আওয়ামী লীগের এক নেত্রী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বর্ণা খাতুন শহরের রাঘবপুর মহল্লার মুক্তিযোদ্ধা তোজাম্মল হোসেন মঞ্জুর স্ত্রী। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ রাতে জানান, ১৫ সেপ্টেম্বর দুপুরে নেশার টাকা না পেয়ে পালিত মেয়ের জামাই মামুন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে জামাই মামুন পলাতক রয়েছেন। রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান