পঞ্চগড় : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের বকশীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি ওই এলাকার দেবারু মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে হালকা বৃষ্টির মধ্যে মোহাম্মদ কৃষি কাজের জন্য বের হন।
এ সময় তিনি বাড়ির আঙ্গিনায় আসলে হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া থানার ওসি আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বজ্রপাতে ওই যুবকের মৃত্যুর বিষয়টি করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান