জামালপুর : ঈদের দিনে জামালপুর জেলার বকশীগঞ্জে আনুমানিক ৪০ বছরের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পুলিশকে খবর দেয়া হয়। বগাচর ইউনিয়নের ঘাসিরপাড়া মধ্যপাড়া গ্রামের একটি কাঁঠাল গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
তাদের ধারণা, প্রথমে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে।
পরে রাতের কোনো এক সময় হত্যার পর লাশ কাঁঠাল গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন দাস জানান, ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য জানতে পারিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান