ঢাকা: রাজধানীর নিকুঞ্জ এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিকুঞ্জ-২ এর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই নারী হলেন- সালেহা (৫২) ও আনেসা (৪৮)। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মুনির হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এখনও গ্যাস বের হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান