ঢাকা: রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে ওই শিশু গৃহকর্মীর লাশটি উদ্ধার করে পুলিশ।
রমনা মডেল থানার (ওসি) মশিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা সিদ্ধেশ্বরীতে একটি নির্মাণাধীন বাসা থেকে মিনা (১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক ভাবে হত্যাকা- হিসেবে ধারণা করছি।’
গৃহকর্মী মিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের চিকিৎসক জাকির আহমেদের বাসায় কাজ করত বলে জানান ওসি।
ওসি বলেন, যাঁদের বাসায় কাজ করত তাঁরা জানিয়েছেন ওই গৃহকর্মী আগের দিন রাত আটটার পর থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় বাসার ৬ নিরাপত্তা কর্মী ও তিন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান