সুমন হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধিঃ ২৮ সেপ্টেম্বর ২০১৫
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চরজামালপুর গ্রামের নিজ বাড়ির ঘর থেকে সোমবার সকাল ৯টায় শহিদুল ইসলাম (৩৮) নামের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পিতা এবং ভাইয়েদের অভিযোগ তার স্ত্রী তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে বোনাবোনি হচ্ছিলনা বলে পারিবারিক সুত্রে জানা যায়। স্ত্রী বলছে সে আত্মহত্যা করেছে। মৃত শহিদুল তিন সন্তানের জনক। তার সন্তানরা বলছে তাদের বাবা ঘরের বান্দায় শুয়ে ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখে বারান্দায় সে নেই। অন্য ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতর ফাঁসিতে ঝুলছে। পরে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। পুলিশকে খবর দিলে লাশ নিয়ে যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
সিঙ্গাইর থানার ওসি জানান, নিহতের স্ত্রী নাজমা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসলে এটা হত্যা না আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছেনা। ময়না তদন্তের রির্পোট আসলে বোঝা যাবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান