বাংলার খবর২৪.কম :
: শ্বেতা পুলিশকে জানিয়েছেন বলিউডের অনেক নায়িকারাও নাকি গোপনে এই কাজের সঙ্গে যুক্ত। যদিও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক হনশল মেহেতা শ্বেতাকে ছবিতে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তবুও সকলেই মুখে মুখে ঘুরছে এই ঘটনা। সম্প্রতি রাবিনা টন্ডন বলিউডের দেহব্যবসা নিয়ে এক ভয়ানক সত্যি কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের প্রথম দিকে তিনি নাকি ‘কলগার্ল’ হওয়ার অফার পেয়েছিলেন।
এক সাক্ষাৎকারে রাবিনা নিজেই এই কথা জানিয়েছেন। শ্বেতার প্রসঙ্গে কথা বলার সময়েই নিজের জীবনের এই সত্যির উদঘাটন করেন রাবিনা। তিনি জানান, ১৯৯৫ সালে একটি ছবিতে শ্যুটিং করার সময় একজন মহিলা তার মেয়েকে নিয়ে তার সঙ্গে দেখা করতে আসে৷ ওই মহিলা সরাসরি রবিনাকে কলগার্ল হওয়ার অফার দেয়৷
রবিনা বলেন, সেদিনের কথা নাকি আজও তাঁর স্পষ্ট মনে রয়েছে৷ মহিলার কথা শুনে তেলে-বেগুনে জ্বলে উঠেছিলেন তিনি। ওই নারী রাবিনাকে তখন বলেছিল বলিউডের অন্য অভিনেত্রীরাও এই ধরণের কাজ করেন এতে নাকি খারাপ কিছুই নেই৷ এই কথা শুনে আরও রেগে যান তিনি। রাবিনা জানান, নারী সঙ্গে তার মেয়ে ছিল বলেই সেদিন নারীকে স্রেফ চলে যেতে বলেছিলেন তিনি না হলে হয়ত মহিলার উপর হাত তুলতে বাধ্য হতেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান